কে নিবে ভাই তুলে
শিরোনামঃ কে নিবে ভাই তুলে
কলমে হিফজুর রহমান লস্কর
তারিখ -১৮/১০/২০২৫
ধন সম্পদ আর বাহুবল
সেতো বালির বাঁধ,
না বুঝে ভাই মর্মকথা
মিটাও মনের সাধ।
ভাবছো তুমি সবার সেরা
এই ধরণীর তলে,
যা খুশি তা করছো বন্ধু
আপন শক্তি বলে।
চলতে চরণ মাটি ছোঁয়না
অহঙ্কারী সাজ,
বুঝবে ঠেলা যেদিন পড়বে
মাথার উপর বাজ।
এই জীবনে দেখলাম কত
শক্তিশালী রাজা,
শেষ সময়ে আপন কর্মের
ভুগতে থাকে সাজা।
আপনজনকে এড়িয়ে চলো
মানবতা ভুলে,
পতন যেদিন হবে তোমার
কে নিবে ভাই তুলে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন