নেশায় হলো সংসার নষ্ট
গঙ্গারামের তিনটি ছেলে
যাচ্ছে জীবন হেসে খেলে,
ধনসম্পত্তি বেজায় আছে
মদ খেয়ে সে পথে নাচে।
বড় ছেলে বিদেশ থাকে
সে ই বাবার খবর রাখে,
একটু আধটু নেশা করে
বাবার পথটা সেও ধরে।
মেজো ছেলে রিক্সা চালায়
দিবস শেষে বিশ টাকা পায়,
প্রেম করেছে করবে বিয়ে
বাবা বলে খাবে কি দিয়ে।
কনিষ্ঠটি তবলা বাজায়
যাত্রা দলে পাঁচ টাকা পায়,
সুযোগ পেলেই নেশা করে
মাঝে মাঝে পুলিশ ধরে।
হারিয়ে টাকা তাকে তাকে
গঙ্গা এবার পড়ল ফাঁকে,
রোগে ভুগে পেলো কষ্ট
নেশায় হলো সংসার নষ্ট।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন