নীতি ও প্রীতি

 

শিরোনাম: নীতি ও প্রীতি 

কলমে: হিফজুর রহমান লস্কর 

তারিখ -০৮/০৬/২০২৫


বিরেন বাবুর কপাল খারাপ 

রেগে আগুন গিন্নি,

হেসে কেন কথা বলে 

পাশের বাড়ির তিন্নি।


' পাড়ায় এত লোক থাকতে 

তোমায় কেন ডাকে,

দাওয়ায় বসে দেখলাম আমি 

কিছু দিচ্ছ তাকে।'


বিরেন বলে- 'শোন কথা 

নইতো আমি মন্দ,

মিছিমিছি সদাই তুমি 

কর আমায় সন্দ।


বয়স হলো বৃদ্ধ হলাম 

বিচার আচার করি,

আসতে পথে ডাকল আমায় 

হাতে পায়ে ধরি।


স্বামীর উপর সন্দেহটা 

সব নারীরই নীতি,

কথায় কাজে শোষণ করে 

দেখায় আবার প্রীতি।'


আরো রেগে গিন্নি বলে 

ছাড়ব না আজ জিন্দা,

এই বয়সে লোক সমাজে 

ছড়িয়ে দিবি নিন্দা।'


পুরুষরা সব ভাবে কেন

বিয়ে মানেই বোঝা,

সত্যি কথা বলতে গেলে 

স্ত্রীরাই রাখে সোজা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়