নারী নামের কলঙ্ক
শিরোনাম: নারী নামের কলঙ্ক
কলমে: হিফজুর রহমান লস্কর
তারিখ ২৫/০৮/২০২৫
কবির লেখা হাসায় কাঁদায়
যদি লিখতে পারি,
ভাঙ্গা গড়া সংসার সুখ
দিতে পারে নারী।
নারী জাতি কোমল অতি
যেমন হাড় ছাড়া জিব,
ভাঙ্গা হৃদয় জোড়া লাগায়
জিব যদি হয় শিব।
কোমল হৃদয় ভাঙতে পারে
সহধর্মিণী নারী,
মৃত্যু যেমন দিতে পারে
ইঞ্জিন ফেল গাড়ি।
নারীর শক্তি অগ্নি সম
কভু কোমল জল,
বাঁচাতে পারে মারতে পারে
যদি হয় খল।
পর পুরুষে মত্ত নারী
কতো ছল জানে,
আদর সোহাগ অভিনয়ে
প্রাণে আঘাত হানে।
কাল নাগিনী কালসাপিনী
নারীর রূপের নাম,
তার কারণে কতো পুরুষ
ছাড়ে সোনার ধাম।
রীনার মতো নারী যারা
বিফল স্বপ্ন দেখে,
ধ্বংস হলেও নারী নামের
কলঙ্ক যায় রেখে।
ওর মতো বউ কারো জীবনে
আসেনা যেন আর,
বিজুর মতো সোনার সংসার
হোকনারে ছারখার।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন