মুক্তির তরে
শিরোনাম: মুক্তির তরে
কলমে: হিফজুর রহমান লস্কর
তারিখ ০৯/০৮/২০২৫
দুদিনের এই রং মহলে
করছি কত খেলা,
মোহ মায়ায় ব্যস্ত থেকে
চলে যায় যে বেলা।
ভোগ বিলাসে মত্ত হয়ে
ভুলে আপন জন,
বাড়ি গাড়ি করছি সবাই
করে জীবন পণ।
স্বার্থের তরে অন্ধ সবাই
বন্ধ বিবেক দ্বার,
আমার আমার করেই চলি
বুঝি না তো সার।
দুদিনের এই রং মহলে
থাকবে না তো কেহ,
আগে পিছে সবাই যাবো
পড়ে থাকবে গেহ।
তাইতো বলি এগিয়ে চলি
সেবার ভাবনা নিয়ে ,
অমর হয়ে থাকবো ধরায়
নিজেকে বিলিয়ে দিয়ে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন