আসল ধর্ম
শিরোনামঃ আসল ধর্ম
কলমে: হিফজুর রহমান লস্কর
তারিখ -১২/০১/২০২৬
বহিরঙ্গের চাকচিক্য রূপ
দেখতে বড়ই ভালো,
সূর্য যেমন দিবালোকে
বিশ্বকে দেয় আলো।
নগ্ন দেহ ঢাকতে পারো
দামী বসন পরে,
নগ্ন মনের বিভৎস রূপ
ঢাকবে কেমন করে?
সাধু সেজে শোষণ করো
লুটেপুটে খাও,
হিসেব একদিন দিতে হবে
সেটা বুঝে নাও।
লোক দেখানো জলসা করে
বড়লোকদের ডাকো,
কাঁদছে শিশু অনাহারে
তাকে দূরে রাখো।
লক্ষ কোটি খরচ কর
মন্দির মসজিদ নামে,
আসল ধর্ম জীবের সেবা
ঢাকা থাকে খামে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন