শরতের ছোঁয়া
শিরোনাম: শরতের ছোঁয়া
কলমে: হিফজুর রহমান লস্কর
তারিখ ২৩/০৮/২০২৫
ভাদ্র মাসে আকাশ জুড়ে
সাদা মেঘের খেলা,
কভু বৃষ্টি কভু রৌদ্র
কাটে সারা বেলা।
ভোরের আলো লাগে ভালো
হাওয়ায় ফুলের ঘ্রাণ,
শরতের ওই মৃদু ছোঁয়ায়
ভরে উঠে প্রাণ।
প্রভাত রবির রঙিন ছবি
পূর্বাকাশের কোণে,
গান গেয়ে যায় বাউল কবি
একতারারই ধোনে।
মেঘ বালিকা নীলাকাশে
উড়ে উড়ে চলে,
সবুজ মাঠের দৃশ্য দেখে
হৃদয় কথা বলে।
ঘরে ঘরে তালের পিঠা
রসের কথা কয়,
ইলশে গুঁড়ি ইলিশ মাছের
ঝুলটা সাথে রয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন