স্মৃতির ক্যানভাসে
শিরোনামঃ স্মৃতির ক্যানভাসে
রচনা: হিফজুর রহমান লস্কর
তারিখ ৩১/১২/২০২৫
স্মৃতির ক্যানভাসে জমা হলো দুই হাজার পঁচিশ সাল,
ইচ্ছে করে ফিরে দেখি এ সালের কেমন হাল।
বছরের শুরুতেই ছিল ধর্মীয় মহাকুম্ভ স্নান,
পদপিষ্ট হয়ে মারা যায় কতশত ধর্মপ্রাণ।
শোক দুঃখে ভরা ছিল এমন একটা সাল,
যে দুঃখ কাটিয়ে উঠতে দেশবাসী নাজেহাল।
স্মৃতিপটে এলে পেহেলগাম, রুদ্ধ হয় শ্বাস,
নিদারুণ এ হামলায় হয় নিসংশ প্রাণ নাশ।
মনে পড়লে বিমান দুর্ঘটনা উড়ে যায় হুঁস,
অতর্কিতে মারা যায় কতশত নির্দোষ।
দূর্যোগে মৃত্যু, রেলস্টেশনে মৃত্যু, স্টেডিয়ামেও তাই ,
যেখানেই ভীড় সেখানেই পদপিষ্ট, মৃত্যুর সীমা নাই।
এমন একটা সাল গেল শুধুই আহাজারি,
দিল্লির গাড়ি বিস্ফোরণ ভুলতে না পারি।
হিংসা বিদ্বেষ জাতি দাঙ্গা ছিল অহর্নিশ,
নতুনের আগমনে হোক তা ফিনিশ।
পুরাতনে বিসর্জন দিয়ে আসছে নতুন সাল,
হয়তো ঘুচাতে পারে পঁচিশের সে আকাল।
ছাব্বিশের আগমন হোক শান্তি সুখের সাথে,
সবার সমৃদ্ধি কামনা করি নতুন সালের প্রাতে।
শুভ নববর্ষ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন