বাল্য বিয়ের যন্ত্রণা
ফোকলা দাদু বিয়ে করবে
চাই ষোড়শী নারী ,
চুল পেকেছে দাঁত পড়েছে
সাদা হয়েছে দাঁড়ি।
এই বয়সে বিয়ে করবে
সবাই আছে ক্ষেপে,
নাতি হেঁসে দাদুরে কয়
বিয়ে করো মেপে।
বসির মিয়া গরীব অতি
দুঃখের নেই শেষ,
ক্যামনে দিবে মেয়ের বিয়ে
ভাবছে অবশেষ।
ক্ষমতা আর সম্পদ দেখে
বসির মিয়া রাজি,
মেয়ে তাহার ষোল বছর
বললো ডাকো কাজী।
সবাই বললো ভেবে দেখো
বরের বয়স আশি,
লোভে পড়ে তবু বাবা
মেয়ের দিলেন ফাঁসি।
লক্ষ টাকার সম্পদ দিয়ে
কিনলো দাদু বধু,
কথায় কথায় ঝগড়া করে
কাজই করায় শুধু।
যৌবন শুরুর আগেই মেয়ে
কাঁদে ভেউ ভেউ,
কেমন আছে কেন কাঁদছে
জানলো না তা কেউ।
বাল্য বিয়ের যন্ত্রণা টা
বুঝে দেখো সবে,
এমন বিয়ে না হয় যেন
তাহাই বুঝতে হবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন