আত্মত্যাগের ঈদ



ঈদুল আজহা এলো ফিরে একটি বছর পর,
আত্মত্যাগের মহান দীক্ষা, ইসলামের উপর।  
ইব্রাহিমের কুরবানি স্মরি, প্রভুর আদেশ জানি,  
মনের পশু কোরবানি দাও কিতাব-কোরান মানি।  

মনের পশু হিংসা-লোভ, অহংকার আর ক্রোধ,  
কুরবানি দাও আগে তারে, তবেই হবে শোধ।  
লোক দেখানো জাঁকজমকে নেই যে কোনো দাম,  
নিয়ত যদি শুদ্ধ না হয়, বৃথা সকল কাম।  

ধনী-গরিব নাই ভেদাভেদ ইসলামেরই ঘরে,  
আমির-ফকির এক কাতারে ঈদের নামাজ পড়ে।  
কাঁধে কাঁধ মিলিয়ে সবাই দেখায় সাম্যের জোর,
এক আল্লাহর বান্দা মোরা, ইসলামেরি সুর।  

বিশ্বশান্তি চেয়ে দু’হাত আকাশ পানে তুলি,
যুদ্ধ নয়, হানাহানি নয়,হিংসা বিদ্বেষ ভুলি। 
সাহায্যের হাত বাড়িয়ে দাও প্রতিবেশীর দ্বারে,  
অনাহারীর মুখে হাসি ফুটুক ঈদের উপহারে।  

ত্যাগের শিক্ষা নিয়ে যেন চলি সারা বছর,  
মানুষ হই মানুষের তরে, ভাঙি বাঁধার স্তর।  
মনের পশু কুরবানি দিয়ে হই যেন ভাই খাঁটি, 
একে অন্যে ভালোবাসি চুমি দেশের মাটি।

সবাইকে আজ জানাই আমি ঈদুল আজহার প্রীতি,  
ত্যাগের আলোয় জ্বলুক প্রাণে শান্তি ও সম্প্রীতি।  
ঈদ মোবারক, ঈদ মোবারক, বাজুক খুশির সুর,  
ভালোবাসায় ভরে উঠুক এই ধরণীপুর।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়