নির্বাচনী হাওয়া

 তারিখ ২৭/০৩/২০২৬


চতুর্দিকে চলছে এখন 

নির্বাচনী হাওয়া,

আমজনতার ভোটটা পেতে 

করছে নেতা ধাওয়া।


বাড়ি বাড়ি যাচ্ছে তারা 

ভোটটা পাওয়ার আশে,

আশ্বাস বাণীর ফুলঝুরি দেয় 

'আছি সবার পাশে।'


নেতার ভাষা জাগায় আশা

আমজনতার মনে,

কাকে দেবে ভোট এবার 

ভাবছে ক্ষণে ক্ষণে।


পাড়ায় পাড়ায় হাট বাজারে

চৌমাথার ওই ধারে,

মিটিং মিছিল নেতা কর্মীর

কে জিতে কে হারে।


মিষ্টি কথায় ভুলোনা ভাই 

যোগ্য নেতা খুঁজো,

বিবেক দিয়ে বিচার করো

নিজের দামটা বোঝো।


ছোট বড় বৃদ্ধ যুবক 

করছে কানাকানি,

ভুল করলে পাঁচটি বছর 

ঝরবে চোখের পানি।


তাইতো বলি ক্ষমতা দাও 

যোগ্য হাতে তুলে,

জনগণই শক্তির উৎস 

গণতন্ত্রের মূলে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়