স্পর্শ
ফুল কাননে ঘুরতে গিয়ে
মনটা গেল ভরে,
ফুলগুলো সব পাপড়ি মেলে
বললো আদর করে,
সুগন্ধ আর রূপ দেখে যাও
বন্ধু নয়ন ভরে।
মৃদু হেসে বললাম আমি
ঐযে তোদের বুকে,
অলি আর প্রজাতি
বসছে উড়ে উড়ে,
এদের দেখে মন আনন্দে
দেখলাম ঘুরে ঘুরে।
এমন সময় একটা পাখি
উড়ে এসে বসে,
মন খুশিতে সেই পাখিটা
ফুলের বাগান চষে,
আমায় দেখে ভেঙচি কেটে
রসের অঙ্ক কষে।
বললাম আমি স্পর্শ তোদের
শান্তি আনে মনে,
তোদের খুশি বুঝলাম এসে
অলির শিহরণে,
তাইতো বসে কাব্য লিখি
নিশি জাগরণে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন