ভালোবেসে যাই

 জীবনের মাঝে      দুরাশার সাজে

 সকলেই থাকি যে মগন,

নিশার স্বপন মাঝে  কত সুখ মনে রাজে

জীবনটাই নিশার স্বপন,

মানবের কর্ম ধারা     কভুও হয়না সারা

আকাশে বাতাসে সদা বাজে,

কেউ আসে কেউ যায় স্মৃতিটুকু রেখে যায় 

 মনো মন্দিরে তাহা রাজে।

এই ধরনীর পরে     কী না করে নরে 

আপন স্বার্থের তরে,

বুঝে না তো তাপ        করে যায় পাপ 

 করে অনুতাপ পরে।

আগামীর দিনে         পথ চিনে চিনে

সকলে এগুতে চাই ।

নবীনে বরণে           প্রবীণে স্মরণে 

যেন হে ভুলে না যাই।

ভেদাভেদ ঢেকে      হাতে হাত রেখে 

দেশটাকে গড়ি ভাই।

সকলে সমান ভাবি  এ যে সময়ের দাবি 

মানবেরে ভালবেসে যাই।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়