পঁচিশে বৈশাখ



পঁচিশে বৈশাখ প্রভাত হতেই
আলোর ঝলক লাগল প্রাণে,  
বিশ্বকবি এলে ধরায়  
ছন্দে সুরে গানের টানে।

তোমার কলম সবাই দেখে  
পৌঁছল বাংলা বিশ্ব মাঝে,
গীতাঞ্জলির অমর বাণী  
আজও মোদের হৃদয়ে 'রাজে।

ছড়ায় ছন্দে লিখলে কাব্য 
অমর তোমার সকল বুলি,  
নোবেল আলো আনলে ঘরে  
গর্বে বুকটা উঠল দুলি।

‘আমার সোনার বাংলা’ গেয়ে  
জাগাও প্রাণে দেশের মায়া,  
‘জনগণমন’ এক সুরে বাঁধে  
কোটি হৃদয়, একই ছায়া।

হে রবি, তুমি চির নূতন  
আজও আছো সবার মাঝে,  
তোমার গানে কান্না হাসি  
বাজে নীরব সকল কাজে।

জন্মদিনে প্রণাম জানাই  
লহো মোদের শ্রদ্ধাঞ্জলি,
তোমার সৃষ্টি অয়ন পথে  
মুছিয়ে দিক সকল ভুলই।

শেষ নাহি যে তোমার লেখা  
শেষ নাহি যে তোমার গান,  
বাঙালির এই হৃদয় জুড়ে  
চিরকালই তোমার স্থান।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়