এমন মানুষ কই
বাড়ি বাড়ি ঘুরছে নেতা
আজ বাদে কাল ভোট,
জনাদেশটা পেলেই হবে
সব দুঃখের ছুট।
ভোটের মুখে লম্বা ভাষন
প্রতিশ্রুতির ঢেউ,
বৈতরণী পার হলে ভাই
পাবে না আর কেউ।
স্বার্থের তরে আগের রাতে
করায় ভূরি ভোজ,
ভোটের পরে আম জনতার
কেবা রাখে খোঁজ।
সমাজ সেবা করবে যে জন
এমন মানুষ কই?
স্বার্থের তরে নেতা সাজে
অবাক হয়ে রই।
উন্নয়নের নামে এখন
গাইছে প্রেমের গান,
ভোট পেরোলে এসি রুমে
হবে তাদের স্থান।
প্রতিবাদী যোগ্য নেতা
গণতন্ত্রের মূল,
বিবেক দিয়ে খোঁজ এদের
আর করো না ভুল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন