নিঃস্বার্থ দান

 দেয় যে জন উজাড় করে কী পায়?  

দানের কথা মনে রেখে কে চায়?  

পাকা যে ফল মাটির টানে পড়ে,  

শাখা কি আর ফিরে তাকে ধরে?


নদী ছোটে সাগর পানে বহে,

নোংরা ময়লা সবই সে তো সহে।

মেঘ ঢালে জল তৃষ্ণা মেটায় চুপে,  

শূন্য হয়ে ভেসে বেড়ায় ধূপে।


বাতাস দেয় প্রাণের পরশ সবে,

হিসেব খাতা শূন্য থাকে ভবে।

সূর্য আলো বিলায় খুশি রোজই,

কারোর কাছে ধার কি সে আর খুঁজি।


ফুল ফোটে তার গন্ধ বিলায় হেসে,  

মধু লুটে অলি যায় কি শেষে?  

দিয়ে যে জন খুশি থাকে মনে,  

দানের মাঝে জিতে সে জন রণে।


তুমিও দাও না চেয়ে দান কিছু,  

দেখবে তাতে অমর গানই পিছু।  

দেওয়ার সুখ বুকের মাঝে রাখো,  

সুখের জীবন এমনি করে আঁকো।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়