মরি আমি ত্রাসে
অস্ত যাবে ভবের সূর্য
সাঙ্গ হবে খেলা,
পশ্চিমেতে তাকিয়ে দেখি
নেই বেশি আর বেলা।
ঘোর অন্ধকার কবর দেশে
যেতেই হবে ভাই,
শূন্য হাতে ক্যামনে যাবো
ভাবছি বসে তাই।
আমলনামা শূন্য আমার
নেই যে কিছু জমা,
না চিনলাম স্রষ্টা কভু
ক্যামনে পাবো ক্ষমা।
আপন যারা বসবে যখন
আমার লাশের পাশে,
দোয়া দরুদ পড়বে কি কেউ
মরি আমি ত্রাসে।
করলাম না যে সৃষ্টির সেবা
রইলাম স্রষ্টা ভুলে,
তাঁহার বাণী শুনাবে কি কেউ
আমার কর্ণ মূলে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন