ডিমের বড়া



সাদা রঙ গোল গড়ন রসে টইটম্বুর,  
গন্ধে মন মাতাল হয় মনটা ভরপুর।  
বারোমাস পাওয়া যায় দেখতে চাঁদের মতো,  
কিনে আনি সবে খায় আনন্দ হয় কতো।

ত্রিশ টাকায় তিনটি কিনি বাজার গরম ভারি,  
খোসা ফেলে রস-কুসুম ভেঙে সারি সারি।  
পেঁয়াজ মশলা মিশিয়ে তাতে মাখি যতন করে,  
তেলে দিয়ে চড়চড়ে ভাঁজি খিদে দ্বিগুণ বাড়ে।

অপরূপ রূপে মন ভোলে দুঃখ যায় সরে,  
মুখে দেওয়া দূরে থাক ঘ্রাণে পেটটি ভরে।  
গরম গরম তুলে নিয়েই ফুঁ দিয়ে খাই,  
টপাটপ খেয়ে ফেলি মজা তাতে পাই।

সকাল বেলা নাস্তা হোক বিকেল বেলা চা,  
ডিমের বড়া পাশে হলে জমে আড্ডা-তা।  
হঠাৎ যদি মেহমান আসে ঘরে নাই কিছু,  
ডিমের বড়া ভেজে দিলে লাজ থাকে না পিছু।  


গরিব ধনী ভেদ ভুলে সবাই ভালোবাসে,  
পেটের ক্ষুধা মনের সুখ একই সাথে আসে।  
বৃষ্টি হলে জানালা ধারে বড়া সবাই চায়,
ডিমের বড়া না খেলে ভাই জীবন বৃথা যায়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়