সাফল্য

 জীবন মানেই ভাঙা গড়া 

উথাল পাথাল ঢেউ,

কখন কোথায় ঠেকবে তরী

জানেনা তা কেউ।


সাহস নিয়ে এগোয় যারা 

কর্ম নিয়ে লড়ে,,

লক্ষ্যে শুধু তারাই পৌঁছায় 

সুখের জীবন গড়ে।


দুঃখের মাঝে সুখের বাসা

আঁধার মাঝে আলো,

তারই মাঝে সবার চলা 

তাতেই মন্দ ভালো।


কঠিন লড়াই জীবন মাঝে 

কেউ জিতে কেউ হারে,

মন মাঝি টা ভেঙে গেলে 

দোষটা দিবে কারে?


শক্ত হাতে হাল টা ধরো

সময় কালে উঠে,

সাফল্য টা আসবে তখন 

নিজের হাতের মুঠে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়