জ্ঞানী

 জ্ঞান গম্ভীর মানুষ যারা 

অল্প কথাই কয়,

পরের কথা অতি সত্বর 

ওজন করে লয়।


সঠিক পথের নির্দেশনা 

এদের কাছেই পাই,

প্রতিবাদের ভাষায় জানি 

এদের জুড়ি নাই ।


সহজ সরল জীবন এদের 

আসলেই ওরা বীর,

ঠাণ্ডা মাথায় কথা বলে 

নম্র ভদ্র স্থির ,


বিবেক বোধে অসৎ কাজে 

দেয়না কভু সায়,

তাইতো তারা বিশ্বজুড়ে 

মান সম্মানটা পায়।


জ্ঞানীর সাথে চলাফেরায়

জীবনটা হয় সাদা,

এদের কথা মেনে চললে 

সফল জীবন আধা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়