স্বার্থ শেষে
স্রষ্টার সৃষ্টি এই ধরাটা
তাঁর ধারাতেই চলে,
হেরফের তার হয়না কভু
কারো শক্তির বলে।
উঁচুনিচু ধনী গরীব
সে তো তারই দান,
একে অন্যে হেলা করলে
কাঁদে তাঁহার প্রাণ।
অবুঝ মানুষ বোঝে না তাই
বিভেদ মনে রাখে,
গরীব দুঃখী দেখলেই মনে
ঘৃণার ছবি আঁকে।
ছলচাতুরি ধাপ্পাবাজি
থাকে এদের মাঝে,
নিজের স্বার্থে পাশে আসে
আপন কেবল সাজে।
স্বার্থ শেষে ধোঁকা দিয়ে
তাড়ায় ঘৃণার সনে,
আপন হয়েও চেনেনা তখন
অতি আপন জনে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন