সৃজনের জলচ্ছবি
তারিখ- ১৩/১২/২০২৫
ফুল যেমন সুবাস ছড়ায়
মনে জাগায় ছন্দ,
বইমেলা আসলেই পাই
নতুন বইয়ের গন্ধ।
নতুন কাগজে নতুন রসায়নে
স্বতন্ত্র মিষ্টি ঘ্রাণ,
নতুন বইয়ের গন্ধ নিতে
আকুল পাঠক প্রাণ।
বিশ্ব জুড়ে নতুন বইয়ের
প্রকাশের নেই শেষ,
বাংলা ভাষা সমৃদ্ধ আজিকে
বাসে ভালো সকল দেশ।
পাল্লা দিয়ে প্রকাশের পথে
"সৃজনের জলচ্ছবি",
লিখছেন অপূর্ব এ কাব্যগ্রন্থে
নামী দামী সব কবি।
উত্তম দত্তের পরিচালনায়
প্রকাশ পাবে সে বই,
চার জানুয়ারি যাবো সেথায়
অপেক্ষাতে চেয়ে রই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন