কর্ম
সামান্য একটু লবণ যেমন
নেই তো রঙের বাহার,
সবকিছুতেই মিশে থাকে
সুস্বাদু হয় আহার।
কেউ ভাবে না ইহার কথা
কেউ করে না গান,
তরকারিতে মিশে গেলে
বাড়ে তাহার মান।
অনুপস্থিতিটা সবাই বুঝে
লবণ কোথায় খুঁজে,
হাহাকার করে তার কারণে
তার অভাবটা বুঝে।
এমন জীবন গঠন করো
নীরব, নত, ধীর,
কাজের মাঝে মিশে থাকো
গন্ধ ছড়াও বীর।
নিঃস্বার্থে কাজ করে যাও
নাইবা পেলে মালা,
কর্মই তোমার বলবে কথা
সাজবে জীবন ডালা।
এমন জীবন গঠন করো
তোমার শূন্যতা বুঝে,
কাঁদায় সবায়, বোঝায় সবায়
তোমার অভাব খোঁজে।
সভায় তুমি না থাকলেও
চেয়ার ফাঁকা লাগে,
তোমার অভাবে সবাই যেন
থাকে অনুরাগে।
বন্ধুর আড্ডা জমে না আর
তোমার হাসি ছাড়া,
তোমার পরামর্শ বিনে
পথ হারায় পাড়া।
তাইতো বলি কর্ম করো
ঠিক লবণের মতো,
উপস্থিতি টের না পাক
অনুপস্থিতিটায় ক্ষত।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন