ডাস্টবিন

 ছেঁড়া-ময়লা ফেলার জন্য 

আছি আমি ভাই,

যার যা আছে ফেলতে পারো 

আমার বুকে তাই।


তোদের জন্যই আমার সৃষ্টি 

সদা পাশেই থাকি,

কভু আমি রাগ করি না 

ময়লা ধরেই রাখি।


যতই ফেলো সইব আমি 

ডাস্টবিন আমার নাম,

যা ফেলবে তা ধরে রাখবো 

এইতো আমার কাম।


অস্থানে তে ময়লা ফেলে 

নিজেই যারা ময়লা,

কয়লা কি আর বুঝতে পারে 

আসলেই সে কয়লা।


চিনে না যে সবাই আমায়

উদাস হয়ে রই,

পরিবেশটা নষ্ট করছে

 দুঃখ কারে কই।


করজোড়ে বলছি এবার 

সবার ভালোর তরে,

কোন্ স্থানে কি ফেলতে হয়

দেখো বিচার করে।


আমার কদর জানে শুধু 

জ্ঞানী গুণী জন,

চেনে না তো তারা আমায় 

 যারা আজো অজ্ঞান।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়