প্রতিদান

 তারিখ -০১/০৪/২০২৬


নদী জল টলমল সদা বহে যায়,

নোংরা ময়লা মিশে হয় যে মলিন,

প্রতিদান আশা কভু করে না তো ক্ষীণ,

জীব বাঁচে সেই জলে পিপাসা মিটায়।


মধু তুলতে মৌমাছি কত কষ্ট করে,

ফুলে ফুলে মধু খোঁজে চঞ্চল হিয়া,

জমা করে সেই মধু মৌচাকে নিয়া,

তাহার সে জমা মধু নর ভোগ করে।


কত কিছু আছে ভবে স্বার্থহীন হায়,

বিনিময়ে কভু তারা কিছুই না চায়।


মোমবাতি আলো দিয়ে যায় অনুক্ষণ,

দারুণ তাপেতে মোম নিজে গলে যায়,

সরিয়ে আঁধার রবি আলোতে হাসায়,

চাঁদের জ্যোৎস্না করে মোহিত ভুবন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়