ইসলামের বিধান
তারিখ ১২/০৩/২০২৬
আসলো ফিরে রমজান আবার
এগারো মাস পরে,
সিয়াম সাধনায় মত্ত মোমিন
প্রতি ঘরে ঘরে।
এই মাসেতে কোরান নাজিল
শ্রেষ্ঠ খোদার দান,
সাম্য শান্তি সম অধিকার
ইসলামের বিধান।
রোজার মাঝে লুকিয়ে আছে
সহমর্মিতার শিক্ষা,
আর্তজনে খাবার দাও
এটাই হলো দীক্ষা।
তাইতো এলো জাকাত ফিতরা
ধনীর ধনের 'পরে ,
হিসেব মতো আদায় হলে
খুশিতে মন ভরে।
তারাবি রোজা সেহরি ইফতার
আত্মশুদ্ধির কাল,
শান্তির তরে ভাঙ্গে ইসলাম
অহঙ্কারের দেয়াল।
ত্যাগ তিতিক্ষায় জীবন গড়ি
করি ইবাদাত,
জাকাত ফিতরা আদায় করি
পাইতে নাজাত।
এসো মোমিন রাসুলের পথ
শক্ত করে ধরি,
কোরআন বিধি পালন করি
খোদার নামটি স্মরি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন