২০২০ সাল
২০২০ সাল
রচনা- হিফজুর রহমান লস্কর
তারিখ- ৩১/১২/২০২০
বিষেই কি ভরা ছিল
দুই হাজার বিশ
বিশ্ব জুড়ে প্রাণ হানি
হল অহর্নিশ।
কত প্রাকৃতিক দুর্যোগ
কত মহামারী
সর্বত্রই চলেছিল
শুধু আহাজারি।
বিষেই কি ভরা ছিল
দুই হাজার বিশ
শুরুতেই ভু-কম্পে মরে
কত শত তুর্কিশ।
বন্যায় মরল কত
ইন্দোনেশিয়ার বুকে
লক্ষ লক্ষ গৃহ হারা
পড়ে দারুন দুখে।
উড়োজাহাজ ধ্বংস হল
ইরানের পর পাকিস্তান
শত শত প্রাণ হানি
হল সে সব স্থান।
দেশের কত ক্ষয় ক্ষতি
সঙ্গে প্রাণ হানি
ভুল ছিল না শুদ্ধ ছিল
নাগরিকত্ব বিলখানি।
জাতি দাঙ্গায় প্রাণ দিল
কত শত লোক
দিল্লী তার উদাহরণ
মনে পড়ে শোক।
দূরত্ব বজায় রেখো
এসো না কেউ পাশে
এমন একটা সাল গেল
সব ছিল ত্রাসে।
সারা বছর ধরে চললো
করোনার লীলা
বিশ্ব জুড়ে মরল মানুষ
বিধাতার খেলা।
দুই হাজার বিশে ছিল
ভয়াবহ বিষ
লোক মুখে শুনি সদা
হোক তা ফিনিশ।
বড় আশা ভালবাসা
আসছে নতুন সাল
হয়তো ঘুচিতে পারে
বিশের সে কাল।
Nice
উত্তরমুছুনচমৎকার লেখা
উত্তরমুছুনDarun
উত্তরমুছুনExcellent
উত্তরমুছুনAwesome
উত্তরমুছুনThank you very much
উত্তরমুছুন