সংকল্প
সংকল্প
রচনা হিফজুর রহমান লস্কর
তারিখ- ১৪/৮/২০২০
শত শহীদের রক্তের বিনিময়ে পেলাম যে স্বাধীনতা
স্মরণ করি তাহাদের আজি বুকে নিয়ে সেই ব্যথা।
দেশ রক্ষায় নিয়োজিত যারা বলি দিছে নিজ প্রাণ
তাদের স্মরণে সংকল্প করি রাখি ভারতের মান।
সব দিকে আজি বিপন্ন কেন ভারতের একতা
মানুষে মানুষে ভেদাভেদ কেন এ কোন সভ্যতা?
ঘুচে যাক যত জাতি দাঙ্গা হিংসা আর বিদ্বেষ
খুলে বলো সবে এদেশ আমার,ভারত আমার স্বদেশ
ধর্মের বিভেদ কে করে হেথা ,হেথা কেন উঁচুনীচু
খুলে বলো আপন করে নিতে নহি মোরা কেউ পিছু
ঘুচে যাক যত রাগ আর অভিমান চিরতরে
এ টানা পোড়ন নিয়ে কেউ কি বাঁচতে পারে?
একই তো নীতি সকল জাতির 'মানবতা পরম ধর্ম'
হারাল কোথায় মানবতা আজি এই কি তার মর্ম?
যত দিন আছ দিয়ে যাও সবে প্রেম প্রীতি সবারে
তবেইতো তুমি থাকিবে অমর যবে যাবে পরপারে।
ভেবে দেখো, কেউ নই হেথা অমর অক্ষয় চির নশ্বর
কেন এ রেষারেষি ভাগাভাগি স্মরণ কর পরমেশ্বর।
দূর কর যত মিথ্যাচার দুরাচারের প্রলাপ
সুযোগ সন্ধানীরা তো নিজ স্বার্থে রচিবে সংলাপ।
সব কিছু ভুলে ধুয়ে মুছে ফেল যার যত অভিমান
এক হয়ে যাই এই ভেবে,মোরা ভারতের সম্মান।
সব কিছু ভুলে ভালবাস আগে, ভালবাসি দেশবাসী
তবেইতো মোরা বলিতে পারিব দেশকে ভালবাসি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন