মা
মা
রচনা- হিফজুর রহমান লস্কর
১৭/৯/২০২০
যার কারণে দেখলে তুমি
এই পৃথিবীর আলো
নামটি তাহার মা জননী
স্মরণ রাখা ভাল।
নিজের জীবন তুচ্ছ করে
লালন করেন যিনি
শত বাধা হাসিমুখে
বরণ করেন তিনি।
না খেয়ে রাত জাগেন যিনি
অসুখ বিসুখ হলে
শত কষ্টে থেকেও তিনি
তোমায় রাখেন কোলে।
মায়ের মত যোদ্ধা আর
হতে পারে না
সেই মায়েরে দুঃখ দিলে
শান্তি পাবে না।
তোমার সুখে সারা জীবন
মা করেছেন কষ্ট
এখন দেখি বৌ কে পেয়ে
হয়ে গেছো রুষ্ট।
তোমাকে মানুষ করতে
মায়ের জীবন শেষ
সুখ-সাগরে আছ তুমি
বৌ'কে নিয়ে বেশ।
নামি দামি হয়েছ আজ
কতো তোমার মান
ভুলে গেলে সব কিছুতেই
মায়ের অবদান।
সুখেই এখন আছ তুমি
বৌ'টাকে নিয়ে
ক্ষতবিক্ষত মায়ের দেহ
তোমায় বিয়ে দিয়ে।
কাজ কর্ম সংসার নিয়ে
এতই হলে ব্যস্ত
শোধ হবেনা মায়ের ঋণ
সঁপে দিলেও আস্ত।
যাদের মা বেঁচে নেই
এই পৃথিবীর মাঝে
তারাই বুঝে মা হারালে
কেউ আসে না কাজে।
সব দোওয়া যার কবুল হয়
তিনিই হলেন মা
এমন মায়ের বুকে আঘাত
কভু দিও না।
মা'য়ের দোওয়ায় জান্নাত পাবে
মনে রাখো বেশ
মায়ের মনের বদ-দোওয়াতে
উভয় জাহান শেষ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন