তব অনুরাগে
তব অনুরাগে
রচনা- হিফজুর রহমান লস্কর
তারিখ-২৬/১১/২০২০
সারাজীবন খুঁজেও তোমায়
হয়নি খোঁজার শেষ,
মনটি আমার কেড়ে নিয়ে
চলে গেছ বেশ।
যাও ছেড়ে মোর দুঃখ নেই
সুখে যদি থাকো,
পেছন থেকে দেখবো আমি
যদিও দূরে রাখো।
তুমি ছিলে কত আপন
বুঝতে যদি পারতে,
চিতায় উঠার আগ পর্যন্ত
আমায় মনে রাখতে।
ভালবাসলাম মনে প্রাণে
সেটাই কি মোর ভুল,
তুমিই ছিলে এ অভাগীর
প্রথম পূজার ফুল।
ভালবাসায় এত জ্বালা
জানতাম যদি আগে
দেহ মন মোর এক হতোনা
তব অনুরাগে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন