গুণী যদি হতে পার
গুণী যদি হতে পার
কলমে: হিফজুর রহমান লস্কর
তারিখ- ২/১২/২০২০
রোজ রোজ কত ফুল
ফুটে থাকে বাগানে
ফুটা ফুলের স্পর্শ নিতে
ভিড় হয় কাননে।
কিছু ফুল ঝরে যায়
ঝোপ ঝাড়ের আড়ালে
খুঁজে নেয় তবু ভ্রমর
সুগন্ধ ছড়ালে।
গন্ধ যদি নাই থাকে
ঝোপের সে ফুলে
ব্যর্থ হয় জীবনটা তার
অনাদরে অবহেলে।
ভেবোনা নিজেকে কভু গ্রাম্য
বোকা, দীন-হীন
নিজ চেষ্টায় করিতে পার
জীবনটা রঙিন।
গুণী যদি হতে পার
কঠিন এ ভবে
যেখানেই থাক না কেন
খুঁজে নিবে সবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন