কমলা লেবু

কমলা লেবু
রচনা- হিফজুর রহমান লস্কর
তারিখ- ১৭/১১/২০২০

গাছের ডালে কমলা লেবু
পাতার ফাঁকে ফাঁকে,
দেখতে খুবই ভাল লাগে
সবাই তাকিয়ে থাকে।
কাঁচা থাকতে যেমন তেমন
পাকলে ভারী মিষ্টি
খেলে পরে ভাবি মোরা
কি অপরূপ সৃষ্টি।
ছোট বড় সবার কাছে
প্রিয় ফলটি হয়
এ ফলের ঔষধি গুণ
ভুলে থাকার নয়।
শীতকালীন ফলের মধ্যে
এটাই ফলের রাজা
যদি পাও খেয়ে নিও
থাকতে তরতাজা।
আমার গাছে অল্প আছে
আসলে খাওয়াতে পারি
দেরী করলে পাবেননা কেউ
আসেন তাড়াতাড়ি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়