কার ডাকেতে সাড়া দেব
কার ডাকেতে সাড়া দেব
রচনা- হিফজুর রহমান লস্কর
তারিখ- ২৯/১২/২০
ডাকছে আকাশ ডাকছে বাতাস
ডাকছে কালমেঘ
কার ডাকেতে সাড়া দেব
ছেড়ে আপন বেগ!
ডাকছে ঝরনা ডাকছে নদী
ডাকছে দূরের পাহাড়
যার দিকেতে ধাইব আমি
হবো যে অসাড়।
ডাকছে চন্দ্র ডাকছে সূর্য
ডাকছে দূরের তারা
কার ডাকেতে সাড়া দেব
ভেবে পাগল পারা।
ডাকছে আশা মনে ঠাসা
তেপান্তরের মাঠ
উড়ে উড়ে পার হতে চাই
সকল কঠিন ঘাট।
ডাকছে সুজন ডাকছে বন্ধু
ডাকছে আপন জন
কার ডাকেতে সাড়া দেব
একটাই তো মন।
কার ডাকেতে সাড়া দেব
চঞ্চল আমার মন
ভাবতে ভাবতে থমকে গেলাম
করলাম একটা পণ।
যার ডাকেতেই সাড়া দেব
ভাঙবে আমার পা
প্রাণ পাখিটা উড়ে যাবে
বুঝলাম এবে তা।
স্বার্থ ছাড়া কেউ ডাকেনা
এই পৃথিবীর বুকে
বুঝতে তুমি পারবে তখন
পড়লে দারুন দুখে।
স্থির হল তাই কারো ডাকে
সাঁড়া দিতে নাই
আপন ইচ্ছা শুভবুদ্ধি
সর্বক্ষেত্রে চাই।
Super
উত্তরমুছুন