বন্ধুত্ব
বন্ধুত্ব
রচনা: হিফজুর রহমান লস্কর
তারিখ- ৯/১০/২০২০
চিত্ত সুখে দুটি পাখি রোজই করে কোলাকুলি
দূর এক আঙিনায়।
দেখে মন জুড়ে যায় এত খুশি দুজনায়
বিধাতার অপার মহিমায়।
এরই মাঝে একদিন আসিল যে দুর্দিন
চোখ পড়ে শিকারীর তায়।
শিকারীটি ওৎ পেতে বসে রয় জাল হাতে
পাখি দুটি ধরিবার দায়।
সেই দিন যথারীতি এল তারা করে প্রীতি
জাল ফেলা সেই আঙিনায়।
একটি পড়িল ধরা অন্যটি উড়িল ত্বরা
কোন ক্রমে প্রাণটি বাচায়।
শিকারীটি খুশি হয়ে পাখিটিকে হাতে লয়ে
দেখে একী হলো হায়!
ছুটে যাওয়া পাখিটি ঘুরে এসে কান্নাকাটি
জুড়িল তথায়।
চেয়ে শিকারীর পানে গেয়ে যায় একতানে
নাও মোরে ছেড়ে উহারে।
হাতের পাখিটি বলে কেন যে এমন হলে
যাও তুমি শিকারি ধরেছে আমায়।
আমিই মরিব এবে তুমি বেঁচে থাক তবে
দুটি পাখির কথা আহারে!
শুনিয়া অবাক শিকারী এমন বন্ধুত্ব ভিখারি
দেখি নাই জগতে যে আমি।
বন্ধুত্বে এমনি হয় একের বিপদ অন্যে লয়
বন্ধুত্বের চেয়ে নেই কিছু দামী।
ছেড়ে দিয়ে পাখিটারে ডেকে বলে বিধাতারে
কি শিক্ষা পেলাম আজ পরমেশ্বর।
বন্ধুত্ব ইহারে বলে আপন সব চলে গেলে
ছেড়ে যায়না বন্ধুবর।
জয় হোক বন্ধুত্বের বন্ধুই জগতের
সবচেয়ে শ্রেষ্ঠ আপন জন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন