শিখতে যদি চাও
শিখতে যদি চাও
রচনা -হিফজুর রহমান লস্কর
৩০/৮/২০২০
শিখতে চাও এ জীবনে
শিখার অনেক আছে।
ভুল শিখনা কোন কিছু
লজ্জা পাবে পাছে।
বিজ্ঞ লোকের কথার মাঝে
শিখার অনেক থাকে।
প্রশ্ন করো বিজ্ঞের কাছে
শুদ্ধ উত্তর পাবে।
ধৈর্য ধরে সঙ্গে থাকো
যদিও হন রুষ্ট।
যা শিখ তা শুদ্ধ শিখ
কথা গুলো স্পষ্ঠ।
'বড় যদি হতে চাও
ছোট হও আগে '
জ্ঞানীদের কথা এটা
করো নিজ বাগে।
নিজেকে বড় ভেবে
দম্ভ করে যারা,
এজীবনে পদেপদে
হোঁচট খায় তারা।
ভুল মানুষের সঙ্গে থেকে
ভুল কর না কাজে।
নিজের ভুলের মাসুল যেন
না দিতে হয় রাজে।
নিন্দুকেরি নিন্দার ভয়ে
মৌন যে জন থাকে
তার জীবনে কিছুই হয়না
সে ই পড়ে ফাঁকে।
শিখতে হলে দম্ভ ছাড়ো
সরল হও আগে।
জ্ঞানী লোকের সঙ্গে থাকো
জ্ঞানী রাখো বাগে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন