কেন এ হানাহানি
কেন এ হানাহানি
রচনা - হিফজুর রহমান লস্কর
তারিখ - ৬/১২/২০২০
কি জানি কি লিখি বিধি শক্তি চাই নিরবধি
সদাই থেকো যেনো পাশে।
এ অভাগার কি শক্তি শুধু আছে হৃদে ভক্তি
সদাই থাকি যে ওই আশে।
এ হৃদয়ে কত কথা লিখিতে পাই যে ব্যথা
সব জমা হয়ে আছে।
এতো বেশি ভিড় করে হৃদয় স্পন্দিত ভরে
সহিতে যে আর নাহি পারি।
অতি অবশেষ নিশি চিন্তা করি অহর্নিশি
কেন যে হই বাকরুদ্ধ।
মানুষ তো মানুষ নয় কেমনে সহিব হায়
প্রকাশিলে হবে ক্ষুব্ধ।
সৃষ্টিকর্তার সৃষ্ঠি অপরূপ
বুঝে না মানুষ তাহা ধরে রুদ্ররূপ।
কত কথা আছে মনের ভিতর
আছি নিশ্চুপ।
রুদ্ধতার বাঁধ ভেঙ্গে চায় সবে ডেকে বলে
কেন এ রুদ্ররূপী হয়েছ দানব?
দূর্বলেরে শোষণ করো সম্পদের পাহাড় গড়ো
একি করছো হে মানব,
ভাবো একবার।
এ ভূমি তো কারো নয় কর কেন আয়ু ক্ষয়
কেন এ হানাহানি ভবে,
ধ্বংসিছ নিজেরে।
বিধাতা দিয়েছে ধন যত পার কর দান
ক্ষুধিত নিপীড়িত আর্তজনারে।
ভূমিতে থাকিবে ভূমি চলেতো যাবেই তুমি
শূন্যহাতে অজানা প্রান্তরে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন