অনলাইনের কামান

অনলাইনের কামান

রচনা - হিফজুর রহমান লস্কর

তারিখ -২৬/৯/২০২০


শিক্ষার ফলে এলো দস্তখত

                  টিপসই ছেড়ে,

অধিক শিক্ষা প্রযুক্তি নিয়ে গেল

             সেই দস্তখত কেড়ে।


মেধাশক্তি বুদ্ধি বৃত্তি 

     যতই যাচ্ছে বেড়ে

মানুষ কি বর্বর হচ্ছে

        অনলাইনে পড়ে?


কম্পিউটার আর নেটওয়ার্ক

               এলো যেদিন হতে

বিশ্ব এলো হাতের মুঠে

           কত সুখ তাতে।


অনলাইনে পড়া শুনা খেলাধূলা

           আদান প্রদান হয়।

আত্মীয়তা বন্ধুত্ত্ব ভালোবাসা

            কিছুই বাকি নয়।


এমনি এক অনলাইনের

          বিয়ের কথা বলি

বিয়ে তো নয় যেন

     জীবন নিয়ে হোলি।


প্রথমে কানেকশন হয়

         রং নাম্বার লেগে

কত কথা ভালোবাসা

       চলে দারুন বেগে।


এমনি করে দু তিন দিন

        মাস বয়ে যায়,

ছেলে ছোটে মেয়ের বাড়ী 

     বিয়ে করার প্রায়।


অশিক্ষিত মেয়ে যেমন

    ছেলেও তার সমান।

উভয়ে ই বলছে মোদের

     অনলাইনের কামান।


বিয়ের পরে দু তিন দিন

         খুবই সুখে চলে,

প্রেমে মজে বউটি তখন

         আসল কথা বলে।


গোপন কথা প্রকাশ করায়

          স্বামী জানতে পারে

ছেলে মেয়ে দুটো আছে

     আগের স্বামীর ঘরের।


শুরু হল ঝগড়া তাদের

        বাচ্চা দুটো ঘিরে,

বলে স্বামী চলে যাচ্ছি

    আর আসব না ফিরে।


রেগে আগুন তেলে বেগুন

           কেন করলে বিয়ে।

দেয় বসিয়ে কয়েক ঘা

          হাতের দা দিয়ে।


লুটিয়ে পড়ে মাটিতে স্বামী

        ফেরৎ বসিয়ে কোপ

দুজনেই লুটিয়ে পড়ে

         একই সঙ্গে চুপ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়