স্বপ্নে কথা কয়
স্বপ্নে কথা কয়
রচনা - হিফজুর রহমান লস্কর
তারিখ - ১/১২/২০২০
চাঁদনি রাতে জোছনার আলোয়
ফুলপরীরা গায়
সঙ্গে আছে আমার প্রিয়া
নূপুর পরে পায়।
ফুলপরী দের নাচন দেখে
ফুলেরা নুয়ে আছে।
ফুলের ভ্রমর ডেকে বলছে
যাও না প্রিয়ার কাছে।
ঝিল মিলানো তারার আলোয়
শুধুই লজ্জা পাই।
কেমন করে পরীর ভিড়ে
প্রিয়ার কাছে যাই।
অবশেষে উঠলাম যবে
পরীরা গেলো সরে।
হাত বাড়িয়ে ধরতে গেলাম
প্রিয়ার কোমল করে।
যেইনা আমি হাত বাড়ালাম
দেখি একি হায়
সেই যে আমি শুয়েছিলাম
একলা বিছানায়।
উঠে বসে ভাবতে থাকি
এমনি বুঝি হয়।
বিরহিত প্রেমিক নাকি
নিশি জেগে রয়।
গুনগুনিয়ে ভ্রমর বলে
ভাবছো মন্দ নয়।
আসল প্রেমিক এমনি করে
স্বপ্নে কথা কয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন