নারী হও সচেতন
নারী হও সচেতন
কলমে: হিফজুর রহমান লস্কর
তারিখ- ১০/১০/২০২০
সৃষ্টি কর্তার সৃষ্টি অপরূপ নারীতো তারই স্বরূপ
কেন হয় নারী নির্যাতন?
কোথাও যৌতুকের বলি কোথাও হিংসায় জ্বলি
কোথাও বা বেকার আস্ফালন।
নারী কি এতই অবলা? সর্বত্র হইবে হেলা
মিথ্যা আশ্বাস আর তোষনে?
জাগো নারী জাগো কালী রূপে আগো
মুক্তি আনো শোষণে।
নারী ভগ্নী নারী মাত্রি নারীইতো জন্মদাত্রী
তাহারে করিছে অপমান।
ধর্ষণ লুটতরাজ চলিতেছে গুণ্ডারাজ
বিসর্জিত আত্ম সম্মান।
দোষী ঘোরে সদম্ভে অপরূপ অনাড়ম্বে
নেই কোন আইন কানুন শৃঙ্খল।
জাগো নারী জাগো কেন জড় হয়ে আছ আজো
কেন সহিছ এ উৎপীড়ন?
না, নয় কোন আন্দোলন করো দলবদ্ধ আক্রমণ
ঘুচাতে এ নরপিশাচের জ্বলাতন।
নিজেরে প্রস্তুত করো সরোষে অস্ত্র ধরো
হও সবে সচেতন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন