শুভ জন্মদিন
শুভ জন্মদিন
রচনা- হিফজুর রহমান লস্কর
তারিখ- ২০/১১/২০২০
রাতের আকাশে অনেক তারা
হয়োনা যেন মলিন
চাঁদের আলো হেসে বলছে
তোমার শুভ জন্মদিন।
প্রকৃতি আজ নতুন রূপে
হয়েছে রঙিন
তেমন আনন্দ উল্লাসে যেন
কাটে তোমার দিন
জানাই শুভ জন্মদিন।
তোমার জন্য ফুটুক গোলাপ
ছড়িয়ে দিক সুবাস
সেই সুবাসে ছিনিয়ে আনো
সবার মনের আবাস।
আলোর ধারা নেমে আসুক
জীবন হোক রঙিন
জানাই শুভ জন্মদিন।
ইচ্ছা তোমার পুরন হোক
এটাই আমি চাই
সদাই যেন সর্ব সুখী
তোমায় দেখতে পাই।
তোমার কথা ভাবতে থাকি
দিবানিশি দিন
মুগ্ধ আমি বলতে পেরে
শুভ জন্মদিন।
বার বার আসবে ফিরে
সোনালী সেই দিন
জানাই শুভ জন্মদিন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন