অনলাইন ক্লাস (পর্ব -১)

অনলাইন ক্লাস (পর্ব -১)

হিফজুর রহমান লস্কর 

06/07/20


লকডাউনে স্কুল বন্ধ মোবাইলের উপর ভর করে 

অনলাইনে পড়বে বলে বাবার উপর জেদ ধরে। 

সবাই পড়ছে অনলাইনে আমার তো আর হচ্ছে না 

দাওনা কিনে একটা মোবাইল না হলে যে পারছিনা

বাবা বলছে শোন সোনা আমরা গরীব বুঝছোনা 

কি করে কিনবো মোবাইল খাবার জোগাড় হচ্ছে না 

নুন আনতে পান্তা ফুরায় কি যে এখন করি 

পড়াবো তো দৃরের কথা খাবার তরে মরি। 

ভাবতে ভাবতে বাবা যখন মেয়ের পানে চায়

মা হারা মেয়েটি তার দাড়িয়ে আছে ঠায়। 

কিনবো মোবাইল করবে মাগো অনলাইনের ক্লাস 

শান্তনা দেয় মেয়েকে বাবা ফেলে দীর্ঘশ্বাস।

আর দেরী নয় পাবো মাগো জনকার্ড এর ধন

তোমার আশা পূরণ হবে সুখী হবে মন। 

এমনি করে দু-তিন দিন -মাস বয়ে যায় 

প্রতিদিনই শৃন্য হাতে একে অন্যে চায়। 

হঠাৎ একদিন বাবা যখন কাজ সেরে আসে

 চেয়ে দেখে মেয়েটি তার পুকুর জলে ভাসে ।

কি হলো কেন হলো এ নিয়ে সব ব্যস্ত 

ছোট ভাইটি এনে দিল চিরকুট এখান আস্ত। 

চিরকুটে কি লিখা ছিল সবাই খুলে পড়ে। 

বাবা বলে সব গেলো মোর কালবৈশাখী ঝড়ে। 

মেয়েটি তো চলে গেল দিয়ে গেল শিক্ষা 

পড়াশুনা গরীবের নয় এটাই হলো দিক্ষা ।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়