পৃথিবীর প্রথম ইঞ্জিনিয়ার

পৃথিবীর প্রথম ইঞ্জিনিয়ার

হিফজুর রহমান লস্কর

20/07/2020


বাবুই পাখির দেখা পেলাম আরবার 

এরাই পৃথিবীর প্রথম ইঞ্জিনিয়ার। 

দেখতে অতি ছোট সাধারণ এক পাখি 

নাম তার বাবুই সবাই চিনে রাখি। 

কী বাহার কারুকার্য করে নিজ হাতে 

দেখিতে অতীব সুন্দর সন্দেহ নাই তাতে।

ছোট বেলায় দেখেছি কত হাজারে হাজার 

সুপারি গাছেতে তারা করিত বাজার। 

দুর্লভ অতি যে এবে দেখা নাহি যায় 

তাইতো ছোটরা এদের চিনিতে না পায়।

কত কষ্টে পাখিগুলি বাসাটি বানায় 

অতি বড় বৈজ্ঞানিক ও হার যে মানায়।

কারিগরি জ্ঞানে এরা সর্বশ্রেষ্ঠ প্রাণী 

তাইতো আরেক নাম জ্ঞানী বলে জানি। 

বিশ্বজোড়া সবাই জানে এদের মহত্ত্ব

প্রথম ইঞ্জিনিয়ার এরা জানিও সত্য।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়