লক ডাউনের কবি

লক ডাউনের কবি

রচনা- হিফজুর রহমান লস্কর 

তারিখ- ৯/৮/২০২০


অবসর বিনোদন

 নেই কোন আয়োজন। 

বসে বসে ভাবি

 হয়ে যাবো কবি।

কগজ কলম হাতে

 লিখা শুরু তাতে 

সেনিটাইজার ফল ওয়াশ ফল

মুখেতে মাস্ক ফল

 করোনার টেস্ট ফল

 লিখে যাবো সবি

 হয়ে যাবো কবি। 


লকডাউনে গৃহবন্দী 

সবার সাথে হল সন্ধি 

রাস্থায় গেলে করোনা 

ঘরে থাকলে পেলোনা।

খাবার যদি নাও পাই 

বেঁচে বর্তে থকতে চাই।


সবার মুখে আহাজারি

দেশ যে হবে ভিখারী 

তবুও মনে মনে ভাবি 

হয়ে যাবো কবি।

দিনে ঘুমাব রাত জাগিব

তবু শুধু লিখতে থাকব। 


মনে আরো ভাবি

 সন্ধ্যা তারার ছবি 

যদি হয়ে যাই রবি

এ যে লকডাউনের কবি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়