স্বপ্ন
স্বপ্ন
রচনা- হিফজুর রহমান লস্কর
তারিখ- ১৯/১২/২০২০
সফল যদি হতে চাও
ছুট স্বপ্নের পিছনে,
স্বপ্ন যারা দেখে ভবে
তারাই সফল জীবনে।
সৃর্যোদয়ের আগে উঠো
দেখো স্বপ্ন নয়নে,
স্বপ্ন ছাড়া কভু কেউ
সফল হয়নি ভুবনে।
ঘুমের ঘোরের স্বপ্ন যেটা
সেটাতো স্বপ্ন নয়,
জীবনের লক্ষ্য যেটা
সেটাই আসল স্বপ্ন হয়।
স্থির করে তাই স্বপ্নটাকে
ছুটতে হবে পিছনে,
উপহাস আর অবহেলা
রাখবে তোমায় বন্ধনে।
লজ্জা পেয়ে স্বপ্ন দেখা
অনেকেই ছেড়ে দেয়,
বিফলতার ভয়, লোকলজ্জা
সফলতা কেড়ে নেয়।
তাইতো বলি স্বপ্ন দেখো
স্বার্থক হও জীবনে,
অন্য কেউ না পারলেও
তুমি পারবে যতনে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন