আত্ম ভাবনা
আত্ম ভাবনা
রচনা - হিফজুর রহমান লস্কর
তারিখ - ১৫/৯/২০২০
জীবনে চলার পথে
করছি কত ভুল,
কে দেখাবে আলোর দিশা
কে ফুটাবে ফুল।
যা চেয়েছি সব পেয়েছি
পাওয়ার বাকি নেই,
তবুও কেন চেয়ে থাকি
আগের মত সেই।
খুঁজতে খুঁজতে ক্লান্ত আমি
পেতে তোমার মন,
একটু খানি দয়া করো
দাও গো দরশন।
ভুলের ফলে পাপের সীমা
বাড়ছে দিনে দিনে,
কেমন করে মুক্তি পাবো
তোমায় বিহনে।
মনটা আমার মোমের মতো
আলো করতে চাই,
যে আলোতে মানব জাতির
সেবা করতে পাই।
মানব সেবাই ঈশ্বর সেবা
সকল ধর্মে পাই,
তাইতো আমি সবসময়ই
মানুষের গান গাই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন