শিক্ষক
শিক্ষক
রচনা -হিফজুর রহমান লস্কর
৫/৯/২০২০
যার সাথে দেখা হতে রোজ শৈশবে
তাঁকে মনে কি পড়ে কাহারো জীবনে?
কখনও শাসন ছিল কখনও যতন,
এর ফাঁকে ফাঁকে কতনা শিখন।
জীবনে চলার যিনি পথ দেখালেন
শিক্ষক তাহার নাম জানি সর্বজনে।
জ্ঞানের অমৃত যিনি পান করালেন
হৃদয়ের মলিনতা দৃর করালেন।
কঠিন জীবন সংগ্রাম যিনি বুঝালেন
ভালমন্দ বুঝার ক্ষমতাটি দিলেন
নিশ্চয়ই শিক্ষক তিনি সবার জীবনে।
হতে পারেন মহাজ্ঞানী মহাকাশচারী
অথবা হতে পারেন রাষ্ট্র ,নেতা কর্ণধার,
হতে পারে জীবনটা রঙীন আপনার।
যে যেথায় পৌঁছলাম অনেক লড়াই করে
এ লড়াই টা শিখিয়েছেন যিনি
অবশ্যই শিক্ষক তিনি সবার জীবনে।
নানা ভাষা নানা ধর্ম নানা মতভেদ
শিক্ষক জাতির কাছে নেই যে প্রভেদ।
অন্যায় অবিচার বুঝায়েছেন যিনি
অহিংসা পরম ধর্ম শিক্ষক মুখে শুনি।
যে শিক্ষা পেলাম মোরা শিক্ষক শরণে
তার প্রতিফলন কি আছে জীবনে?
এসো সংকল্প করি শিক্ষক দিবসের এই ক্ষনে
শিশুকালের গুরুশিক্ষা পালিব যতনে।
করিনা পালন মোরা গুরু উপদেশ
তাইতো সর্বত্র আজি হিংসা আর বিদ্বেষ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন