ভাবনা কিসের?
ভাবনা কিসের?
রচনাঃ- হিফজুর রহমান লস্কর
১৫/৯/২০২০
কি নিয়ে এলাম ভবে
কি নিয়েইবা যাবো?
এনিয়েও যে ভাবনা জাগে
কি দিব আর কি পাবো?
একলা আসা একলা যাওয়া
মাঝে মাত্র চাওয়া পাওয়া?
মিথ্যা মোহ মিথ্যা মায়া
মিথ্যাই যে চাওয়া পাওয়া।
দুদিনের এই রঙমহলে
আমার আমার কিসের তরে?
সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ জনে
যত পার আপন করে।
ব্যস্ত থাকলে সবার কাজে
শান্তি থাকে মনের মাঝে।
খুঁজলে অতীত আসবেনা আর
বৃথা খুঁজা যাবেই সার।
যা গেছে তার ভাবনা ছাডো়
নতুন রূপে জীবন গড়ো।
ভাবলে জীবন ক্ষণস্থায়ী
নিজের দুঃখে নিজেই দায়ী।
চাওয়া পাওয়ার শেষ যেখানে
সেখানেই তো শুরু
বেঁচে থাকতে জীবনটাকে
তৈরী করো পুরো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন