বিদায়

বিদায়
রচনা - হিফজুর রহমান লস্কর
তারিখ - ১৯/১১/২০২০

বহুদিন একসাথে চলেছিনু এই হাটে
এল বিদায়ের ক্ষণ।
জীবনে চলার পথে দুর্বার অানন্দ রথে
ভাবিনি কখন।
এমন এক দিন আসে যেদিন রবেনা পাশে
সব ই দূর বহুদুর।
বিচ্ছিন্নতার স্মৃতি পটে আঁকিছে ললাটে
এতদিন ছিল সুমধুর।
যেতেই হবেগো যদি থেকো মনে নিরবধি
ভেবে দেখো একবার।
বিধাতা রচিছে ভবে সবারই তো যেতে হবে
এ ধরা শুধু যে বাজার।
কাজকর্ম শেষ হলে যেমন ঘরে ফিরি বলে
হই যে আকুল।
বিদায় তো নিতে হবে যবে এলে এই ভবে
হয়ো না ব্যাকুল।
ফুল তো হাজার ফুটে ঝরে পড়ে যায়
ফল ও থাকেনা কভু
শাখায় শাখায়।
নিত্য যে মধুকরী গুণ গুণ গান করি
ফিরেছিল চৌদিকে তোমার।
তারাও স্তব্ধ আজি ছেড়ে যেতে নাহি রাজি
শুধু বলে আরবার।
ক্ষণেক ছিলাম পাশে সেইটুকু মনে আসে
ধৈর্য ধরে হয়ে থাকো স্থির।
তোমার বিরহ জ্বালা রচিবে যে ঝালাপালা
মানিয়া লইব এখন।
আমার হৃদয় মাঝে যে ছবি একেছ ভবে
ধরে নেবো নিশার স্বপন।
তবু বিদায় বেলা ক্ষমিও এ অবলা
মনে যেনো রই নিঃসঙ্গ জীবনে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়