সুযোগ সন্ধানীরা
সুযোগ সন্ধানীরা
রচনা - হিফজুর রহমান লস্কর
তারিখ - ২২/১১/২০২০
করোনা ভাইরাস এলো সবকিছু এলোমেলো
কে কার খবর রাখিবে হায়!
কারো কাছে দুর্যোগ কারো সুবর্ণ সুযোগ
লুটোপুটি করিবার দায়।
রবি নামক ব্যবসায়ী এলো হয়ে পরিযায়ী
লক ডাউনের পর।
কি করে খাবে কি করে সে বাঁচবে
কিসের উপর করিবে ভর।
অনেক ভেবে অবশেষ রচিল ব্যবসা অনিমেষ
স্যানিটাইজার আর মাস্ক এর।
সাবান জল মিক্সচার বানাল সে স্যানিটাইজার
আঁটিল লেভেল বোতলের 'পর।
কাপড়ের টুকরা জুড়ে মাস্ক সেলাই শুরু করে
মিলায়ে যত ক্যামিকেল।
মেয়েদের ড্রেসের সঙ্গে রঙ মিলিয়ে নব ঢঙে
আঁটিলো দিয়ে ফেভিকল।
রোজ বানায় কতশত বিক্রি হয় অবিরত
অল্প দিনেই হয় টাকার কূমীর।
সাবান জল মাস্ক ব্যবসা পুরাল মনের আশা
লোভ বাড়লো সতত তাহার।
এমনি সুযোগ সন্ধানী যারা ফাঁপিয়া উঠিল তারা
করোনার সংক্রমনে।
বড়োলোক সেই হয় যে সময়ের সুযোগ লয়
ঠকিয়ে গরীব জনগণে।
এবার সে চিন্তা করে যদি ঔষধ বের করে
গড়িবে টাকার পাহাড়।
আনলো প্যারাছিটামল মিশালো লেবু জল
বানালো ঔষধ করোনা র।
রোগী মরুক আর বাঁচুক আমার ব্যবসা চলুক
এই হল ধ্যান আপনার।
একদিন খবর এলো মায়ের করোনা হল
চৌদ্দ দিনের কুয়ারেন্টাইন।
গেলো শহর মায়ের কাছে দেখে পাশে রাখা আছে
তার ই তৈরী ঔষুধ আর মাস্ক।
এ গুলোর ব্যাবহারে মা তার মৃত্যুর দ্বারে
এখন ডাক্তার ই ভরসার স্থল।
নিজে ছিল ভুল পথে সুযোগের ফায়দা লুটে
এ তো তার ই পাপের ফল।
চাইনা অগাধ সম্পত্তি চাই যে মায়ের মুক্তি
কি ভুল যে করলাম আমি।
ভিতরের শয়তান জাগে করজোড়ে ভিক্ষা মাগে
কভু ডাক্তার কভু অন্তর্যামী।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন