যেদিন আমি হারিয়ে যাবো
যেদিন আমি হারিয়ে যাবো
রচনা -হিফজুর রহমান লস্কর
১২/৯/২০২০
হাজার তারা আকাশেতে
ঝিলমিলিয়ে হাসে
তারা ছাড়া আকাশ খানি
অন্ধকারে ভাসে।
থাকলে তারা আলোর ধারা
পৃথিবীতে পড়ে
সেই আলোতে দেখবো তোমায়
আমার আকাশ জুড়ে।
ঝিলমিলানো দিনের আলোয়
খুঁজবে কে আর তারা
হৃদয় মাঝে ঠাই করে নেই
যদিও আলো হারা।
যেদিন আমি হারিয়ে যাবো
এই পৃথিবীর বুকে
খুঁজবে না কেউ আমায় সেদিন
থাকবে আপন সুখে।
যদিও কারো মনে পড়ে
ছিলাম মনের কোনে
এক নিমেষেই হারিয়ে যাব
নতুন প্রেমের টানে।
বন্ধু বান্ধব কবিতা সব
এমনি পড়ে রবে
যেতে যদিও চাইনা আমি
তবুও যেতেই হবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন